দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। গত কয়েক মাস ধরে সংসার ভাঙনের গুঞ্জনে নিয়মিত খবরের শিরোনামে উঠে আসছেন এই অভিনেত্রী। আবারো নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী! এমন খবরে সরগরম টলিপাড়া। আর এই গুঞ্জনের আভাস শ্রাবন্তী নিজেই দিয়েছেন।
অন্য সব তারকাদের মতো শ্রাবন্তী চ্যাটার্জি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। এই টলি কুইন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কটি ছবি পোস্ট করেছেন। যার একটিতে তিনি লিখেছেন, যখন প্রেমে পড়েছিলাম তখন খুব ছোট ছিলাম। জানতামই না ভালোবাসা কী? এবার তোমার ক্ষেত্রে হাল ছাড়ব না। ইনস্টাগ্রামে শ্রাবন্তীর এমন অভিব্যক্তি প্রকাশের পরই আলোচনা সমালোচনা শুরু হয়েছে, আবারো নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও পোস্টে কারও কারো নাম উল্লেখ করেননি তিনি।
অন্যদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা আরেকটি ছবিতে শ্রাবন্তী লিখেছেন, যদি বলি তোমায় মিস করছি? যদি বলি তোমাকেই আমার প্রয়োজন? এ পোস্টের পর অনেকের মনে প্রশ্ন? তবে কি স্বামী রোশান সিংকে মিস করছেন শ্রাবন্তী। সব ভুলে আবারো তার কাছেই ফিরতে চান তিনি? অন্তর্জালে এ নিয়ে সমালোচনা হলেও কোনো উত্তর এখনো মেলেনি। টালিউডের এই জনপ্রিয় নায়িকা অভিনয় জীবন শুরু করার কয়েক বছর পরই পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন। ২০০৩ সালে সেটি ছিল শ্রাবন্তীর প্রথম বিয়ে।
২০১৬ সালে দু’জনের ডিভোর্স হয়। তারপর থেকে ছেলে ঝিনুক মায়ের কাছেই থাকে। এরপর ২০১৬ সালেই মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেছিলেন যদি একদিন ছবির নায়িকা। অথচ সে বিয়ে ছ’মাসের বেশি টেকেনি। সবশেষ ২০১৯ সালের ১৯ এপ্রিল চণ্ডীগড়ের একটি গুরুদ্বারে গিয়ে রোশান সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্রাবন্তী। এখন তারা এক ছাদের নিচে থাকছেন না বলে খবর। মাত্র ১৬ বছর বয়সী রাজীবকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। আলোচনা তুঙ্গে, তাহলে কী প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার ইঙ্গিতই দিলেন অভিনেত্রী?

0 মন্তব্যসমূহ