পাঠকদের মধ্যে অনেকেরই হয়তো জীবনের একটা অংশ গ্রামে কেটেছে কিংবা শহরে থাকলেও গ্রামে যাওয়া হয়নি, থাকা হয়নি এমন মানুষ অন্তত বাংলাদেশে পাওয়া দুষ্কর। যাইহোক, যারা গ্রামে গিয়েছেন তারা জেনে থাকবেন; গ্রামের প্রায় বাড়িগুলোই হয় টিনের তৈরি, চারপাশ না হোক মাথার উপরের ছাদটা অন্তত টিনের তৈরিই হয় প্রায়শই। বর্ষাকালে রিমঝিম বৃষ্টিতে টিনের আঁকাবাঁকা ঢেউ দেয়া চালে যে শব্দটা হয় এটা অনেকের পছন্দেরও হয়তো। কিন্তু,

কখনো কি মনে প্রশ্ন জেগেছে টিনের মধ্যে ঢেউ থাকে কেন?

যদি জেগে থাকে তাহলে চলুন আজকে জেনে নিই, টিনের মধ্যে ঢেউ থাকার কারণ !!

অনেকের মনেই হয়তো এই প্রশ্ন আসে, টিনের মধ্যে ঢেউ থাকে কেন!? টিনের মধ্যে ঢেউ থাকার কারনগুলো
হলো:
১. ঘরের চালের জন্য নরমাল টিন (প্লেইন) ব্যবহার করলে তা অতটা মজবুত হয় না। যখন ঢেউখেলানো টিন ব্যবহার করা হয় তখন তা প্লেইন টিনের চাইতে মজবুত হয়। এতে কোন কিছুর ভর এক জায়গায় না পড়ে চারিদিকে ছড়িয়ে যায়। এর ফলে টিন এর মজবুতি ও বৃদ্ধি পায়। কারন ১ ফিট যায়গার জন্য প্লেইন টিন লাগে ১ ফিট আর ঢেউ খেলানো টিনের জন্য লাগে (-,+) ২ ফিট টিন।
২. যেন বৃষ্টির পানি আটকে না থাকে আর বৃষ্টির পানি পড়ার সময় যেন এলোমেলোভাবে না পড়ে ঢেউ এর মধ্য দিয়ে পড়লে তা দেখতে সুন্দর লাগে এবং বাসা এর সৌন্দর্য বৃদ্ধি পায়।
৩. ঢেউ সমূহ সূর্যের আলো প্রতিফলন করতে পারে এবং এর কারনে টিনের তৈরি ঘর কম উত্তপ্ত হয়।
৪. টিন প্লেইন হলে পেরেক মারার ছিদ্রটা মরিচা ধরে যখন সামান্য হলেও এক্সপাঞ্জ হতো তখন পানি লিক হতো। আর ওই টিন টা সেকেন্ড টাইম ইউজ করা যেতো না একই কাজে৷
ঢেউ খেলানো হওয়ার কারণে পেরেক যখন ঢেউ এর শীর্ষে মারা হয় তখন সেখানে ছিদ্র মরিচা ধরে সামান্য এক্সপাঞ্জ হলেও পানি লিকেজ হয়না ভার্টিকাল স্লোপ থাকার কারণে। সেকেন্ড টাইম ও ইউজ করা যায় একই কাজে।
৫. বিশেষ করে সমান টিনে স্ক্রুপ বসালে, বসানো স্থানে মরিচা পরে এবং ঘরে বৃষ্টির পানি ঢুকে।তাই টিনে ঢেউ রাখা হয়।
৬. ভারী কোনো বস্তু(নারকেল/ডাব জাতীয়) টিনের উপর পড়লে অসমতল সার্ফেস এর জন্যে চাপ টা ছড়িয়ে পড়তে গিয়ে অনেকটা হ্রাস হয়। যেখানে সমতল সার্ফেস হলে চাপ টা সরাসরি একটা নির্দিষ্ট স্থানেই পড়তো তখন টিনে ক্ষত ও সৃষ্টি হতে পারতো।
৭. ঘরে টিন কাঠের সাথে লাগানোর জন্য পেরেক ব্যাবহার করতে হয়, আর অইটিন প্লেন হলে যেই সাথে পেরেক লাগানো থাকে ঠিক অইযায়গায় পেরেক চুইয়ে বৃষ্টির পানি ভিতরের দিকে যেতে শুরু করে, এবং ক্রমান্বয়ে সেখানে ফুটা বড় হতে থাকে, যার ফলে ঘরে পানি প্রবেশ করে,,আর যদি সেই ঘর স্পাত দিয়ে না তৈরি করে কাঠ দিয়ে তৈরি হয় তাহলে বৃষ্টির ফলে কাট পচতে শুরু করে,,
আর ঢেউটিন এর ক্ষেত্রে এমন টা হয়না, কারন ঢেউটিন এর যে স্থানে উচু অইখানে পেরেক লাগানো হয়, যার ফলে পানি চুইয়াইতে পারে না।

তথ্যসমৃদ্ধ এই আর্টিকেল আপনার ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন